দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : চীন ঠাণ্ডা মাথায় সমগ্র পৃথিবীতে করোনাভাইরাস ছড়িয়ে দিয়ে বিশ্ব অর্থনীতি-কে অচল করে দিয়েছে। কর্মহীন হয়ে ঘরে বসে আছে কোটি কোটি মানুষ। এই করোনাভাইরাস সংক্রমণ-এর ফলে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মহামন্দা সৃষ্টি হবে, তা কাটিয়ে উঠতে কমপক্ষে দশ বছর সময় লেগে যাবে। এরমধ্যে হয়তো চীন আরো দশটা ভাইরাস পৃথিবীতে ছেড়ে দেবে।
চীনের নিকটতম প্রতিবেশী ও ঘোরতর শত্রুরাষ্ট্র দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও জাপান শ্বাস ফেলার দূরত্বে অবস্থান করেও – বিস্ময়কর ভাবে করোনাভাইরাস মোকাবেলা করতে পেরেছে। অথচ সাত সমুদ্র তের নদীর ওপারে অবস্থিত ইউরোপ, আমেরিকা, ইসরাইল প্রভৃতি উন্নত আধুনিক রাষ্ট্র – এই ভাইরাস প্রতিহত করতে পারছে না। বিষয়টি গবেষণার দাবি রাখে যে, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও জাপানের সাফল্যের রহস্যটা কোথায়? পূর্ব এশিয়ার এই তিনটি রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ইউরোপ-আমেরিকার সমপর্যায়ের।
চীনের স্বৈরশাসকদের কাছ থেকে ভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখার আছে, তা হচ্ছে – স্বৈরশাসকরা চীনের সংখ্যাগরিষ্ঠহীন জাতির শত্রুদের নিশ্চিহ্ন করে ফেলেছে। পক্ষান্তরে ভারত, হাজার হাজার – লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে – জাতীয় শত্রুদের পরিপুষ্ট করে আত্মঘাতী আহাম্মকি করে চলেছে।
৩৪ বছর বয়সী লি ওয়েনলিয়াং নামক এক চিকিৎসা-বিজ্ঞানী সতর্কবাণী উচ্চারণ করেছিলেন যে, এই করোনাভাইরাস মানবঘাতী মহামারী হিসেবে ছড়িয়ে পড়তে পারে। এই চিকিৎসা-বিজ্ঞানী লি ওয়েনলিয়াং ছিলেন চীনের সংখ্যালঘু ‘মাঞ্চু’ – জনজাতির। চীনের স্বৈরশাসক-গোষ্ঠী এই সংখ্যালঘু চিকিৎসা-বিজ্ঞানীর সতর্কবার্তা সহ্য করতে পারেনি। লি ওয়েনলিয়াং-এর শরীরে করোনাভাইরাস ঢুকিয়ে দিয়ে – তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।



