× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

কয়রা-পাইকগাছা জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর প্রচারণা শুরু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর প্রচারণা শুরু

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য, জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জুম্মা নামাজ আদায় করে পিতা পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম আলী আকবর ও দাদা, দাদীর কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

২৬ ডিসেম্বর শুক্রবার তার জন্মভূমি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে ঘোষাল জামে মসজিদে জুম্মা নামাজ পূর্বে মসজিদে চাচা, ভাই, আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের কাছে দোয়া চেয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন। সেখান থেকে গদাইপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সোলাদানা ইউনিয়নে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত প্রফুল্ল সরদারের ছোট ছেলে পৌরসভার সাবেক কমিশনার পরিতোষ কুমার সরদার পরলোক গমন করায় তার বাড়ীতে যেয়ে তার পরিবার পরিজনের সাথে সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, মোঃ ফিরোজ খান ও এবাদুল সরদার।

প্রেরক,


এ ক্যটাগরির আরো খবর..