কক্সবাজারে সম্পত্তি দখল করে মসজিদ তৈরির উদ্দেশ্যে হিন্দুদের উপর হামলা

কক্সবাজার প্রতিনিধিঃ সংখ্যালঘু পাড়ায় মসজিদ বানানোর চেষ্টা কক্সবাজারে। হামলায় আহত অনেকে।

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন বনরূপা পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আজ সকালে হামলা হয়েছে। বাড়িঘর-মন্দির কুপিয়েছে, লুটপাট হয়েছে, বেশ কয়েকটি বাড়িঘর গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

গত কয়েকদিন ধরে সংখ্যালঘু পাড়ায় ঢুকে নানারকম গালাগালি-উত্যক্ত করে আসছিল ভূমিদস্যু নুরু বাহিনীর লোকেরা। সংখ্যালঘু পাড়ার একটি জমিতে মসজিদ বানানোর কথা তুলেছিল এ নুরু।

এ নিয়ে কথা কাটাকাটির জেরে এক সময়ে নুরু বাহিনীর লোকেরা ধারালো অস্ত্র নিয়ে সংখ্যালঘু পাড়ার সভাপতি-সেক্রেটারির উপর আক্রমণ করে ও অন্যান্য বাড়িঘরে ধারাবাহিক হামলা চালায়। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর, রবিবার সকাল ১১:৩০ এ। ঘটনার প্রতিবাদে সংখ্যালঘু নারীরা, শিশুরা, যুবকরা, বৃদ্ধ, বৃদ্ধারা রাস্তায় নেমে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।