লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী-এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী-এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।

আজ এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশের জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রামের অন্যতম বীর সেনানায়ক ও স্বাধীনতা পুরস্কার জয়ী লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী ৮নং সেক্টরে অসাধারণ দক্ষতায় মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে গণপ্রশাসনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন এ বীর সেনানী। তাঁর কর্তব্যনিষ্ঠ জনসেবা জাতি চিরকাল স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

ভূমিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী-এঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।