ওবামার নৈশভোজের দাওয়াত পেলেন প্রিয়াঙ্কা

হোয়াইট হাউসে বার্ষিক নৈশভোজের আয়োজন। এ নৈশভোজের আয়োজক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এই নৈশভোজে দাওয়াত পান। মার্কিন প্রেসিডেন্টের এবারের বার্ষিক নৈশভোজে নিমন্ত্রণ পেয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা এখন কানাডার মন্ট্রিয়েলে। আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-র শুটিংয়ে ব্যস্ত। তা ছাড়া হলিউডের ছবি ‘বেওয়াচ’-এর জন্যও শিডিউল দিয়ে রেখেছেন। আবার ওবামার দাওয়াতও ঠিক এ মাসেই। এত ব্যস্ততার মধ্যে প্রেসিডেন্ট ওবামার দাওয়াতে তিনি যেতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি।

অবশ্য প্রিয়াঙ্কার কাছের একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসের নিমন্ত্রণে প্রিয়াঙ্কা উপস্থিত থাকবেন কি না, তা আগামী সপ্তাহের মধ্যেই জানা যাবে। এই নৈশভোজে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ব্র্যাডলি কুপার, লুসি লিও, জেন ফন্ডা ও গ্লেডিস নাইটের মতো তারকারা আমন্ত্রিত।

প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউডে সর্বশেষ দেখা গেছে ‘জয় গঙ্গাজল’ ছবিতে। এ ছবির পরিচালক প্রকাশ ঝাঁ। ছবিটি মুক্তি পেয়েছে এ বছরের মার্চ মাসে। টাইমস অব ইন্ডিয়া।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।