ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুর কলেজ ছাত্রলীগের মিছিল ও আলোচনা সভা

মেহের আমজাদ, মেহেরপুর (০৭-০৩-১৭) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ মিছিল ও আেেলাচনা সভা করেছে।

গতকাল মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেলের নেতৃত্বে শহীদ রেজাউল চত্তর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের কলেজ মোড় প্রদক্ষিন করে একই স্থানে যেয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীলের সভাপতি বারিকুল ইসলাম লিজন। কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, সদর থানা ছাত্রলীগের সভাপতি আনন্দ ও সাধারন সম্পাদক রাজন মালিথা, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম প্রমুখ। জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সকল নেতা-কর্মীরাসহ ছাত্র-ছাত্রীরা মিছিলে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।