এশিয়ার দীর্ঘ মানব জিন্নাত আলী আর নেই

সুজন চক্রবর্তী-রামু:  কক্সবাজার রামুর এশিয়ার দীর্ঘ মানব জিন্নাত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীর অবস্থায় মারা গেছে। এরআগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে তিনি মৃত্যু বরণ করেন নিশ্চিত করেছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী জানান।

এরআগে, রোববার জিন্নাত আলীকে চমেক হাসপাতালে আনা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিল চিকিৎসকরা।

উল্লেখ্য যে, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা জিন্নাত আলী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। ২০১৮ সালের অক্টোবরে,সাইমুম সরওয়ার কমল এমপি ব্যক্তিগত সহযোগিতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জিন্নাত আলী । প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিন্নাত আলীকে পরিবারের জন্য বাড়ি ও ব্যবসা করার জন্য দোকান সহ অর্থ সহায়তা করেন। সংসদ সদস্য আলহাজ্ব সাইমুন সরওয়ার কমল এমপি র অবদানে। এরপর তাকে নিয়ে হইচই পড়ে যায়। বিভিন্ন অঞ্চলের সর্বোচ্চপর্যায় মানুষ তাকে দেখতে ছুটে ছিল দীর্ঘ মানব জিন্নাত আলী দেখতে।

১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়।

২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া হরমোন সমস্যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন সময় চিকিৎসাধীন রয়েছে তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।