এম আর মঞ্জুর ইন্তেকাল করেছেন

বিনোদন ডেস্ক: এম আর মঞ্জুর, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ রবিবার ভোররাত তিনটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এম আর মঞ্জুর দীর্ঘদিন বাংলদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও উত্তরা ক্লাবের সভাপতি ছিলেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব। তিনি একাধিকবার এই পুরস্কার অর্জন করেন মুক্তিযুদ্ধ ও আমাদের জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে।

তার প্রোডাকশন হাউস থেকে ‘দাঙ্গা’,‘সিপাহি’, ‘আমার প্রেম আমার অহংকার’সহ বেশকিছু জনপ্রিয় ছবি দর্শকরা উপভোগ করেন।

মঞ্জুর পাঁচ সন্তানের জনক। তিনি প্রথম স্ত্রী পারুলকে নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন। পারুলের এক ছেলে ও এক মেয়ে। তারা অস্ট্রেলিয়াতে থাকেন। দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা সুচরিতা থাকেন বারিধারায়। তার দুই মেয়ে ও এক ছেলে। তারা মালয়েশিয়াতে পড়েন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।