এবার তালিবানের বিরুদ্ধে মোর্চা খুলল ইসলামিক স্টেট আইএসআইএস

এবার তালিবানের বিরুদ্ধে মোর্চা খুলল ইসলামিক স্টেট আইএসআইএস

তালিবানের বিরুদ্ধে এবার মোর্চা খুলে বসেছে কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া(আইএসআইএস) ISIS । ১৫ আগস্ট তালিবানরা গোটা আফগানিস্তানে কবজা করার পর ১৬ আগস্ট থেকে ISIS এই অভিযান বাড়িয়ে তুলছে। এছাড়াও ১৯ আগস্ট ISIS আধিকারিক বয়ান জারি করে তালিবানকে আমেরিকার কাঠপুতুল বলে আখ্যা দিয়েছে।

ইসলামিক স্টেট জানিয়েছেন যে, আফগানিস্তানে যা হয়েছে সেটা তালিবানের না, আমেরিকার জয়। কারণ তালিবান সবার সম্মুখে জাহির করেছে যে, কট্টরপন্থী সংগঠনগুলি কথাবার্তার মাধ্যমে তাঁদের দাবি পেশ করতে পারে।

যদিও এই অভিযানে কোনও হ্যাশট্যাগ ছিল না। তবে আগামী দিনে ইসলামিক সংগঠন হ্যাশট্যাগ দিয়ে তালিবানের বিরুদ্ধে এই প্রচার চালাতে আপরে। আর এরই মধ্যে আইএস সমর্থিত মিডিয়া সংগঠন তলহ আল-আনসার নিজেদের পোস্টারে Apostate Taliban নামের হ্যাশট্যাগ ব্যবহার করছে।

এই পোস্টারগুলি ছাড়া একটি ভিডিও সামনে এসেছে যা পোস্টারগুলির থেকে ভিন্ন। ওই ভিডিও সিনিয়ার হাই প্রোফাইল আইএস সমর্থক প্রডিউসার তুর্জুমান আল-অসভির্তি পোস্ট করেহে। ভিডিও তে ইংরেজি বলা এক ব্যক্তিকে দেখানো হয়েছে। যার দাবি হল, তালিবান আমেরিকার সঙ্গে যোগসাজেশ করে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে। নিজের দাবি প্রমাণ করার জন্য সে সিআইএ-র ইসলামাবাদ স্টেশনের প্রাক্তন প্রধান রবার্ট এল গ্রেনিয়ারের লেখা বল ‘৮৮ ডেজ টু কান্দাহার” এর সাহারা নিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।