বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

এফবিসিসিআই নির্বাচনের ফলাফল

এফবিসিসিআই নির্বাচনের ফলাফল । ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে বিজয়ী হয়েছেন আট জন।

সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এছাড়া বি এম শোয়েব ১ হাজার ২৭৯ ভোট, মীর নিজাম উদ্দিন আহমেদ ১ হাজার ২৫৭ ভোট, সিরাজুল ইসলাম ১ হাজার ২৪৬ ভোট, মো. সহিদুল হক মোল্যা ১ হাজার ২১৫ ভোট, নিজাম উদ্দিন রাজেশ ১ হাজার ১৯১ ভোট, মো. মুনতাকিম আশরাফ ১ হাজার ১৭৫ ভোট, রাকিবুল আলম দীপু ৯৯২ ভোট, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬ ভোট, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১ ভোট, আমির হোসেন নূরানী ৮৫২ ভোট, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০ ভোট, তপন কুমার মজুমদার ৮৩৫ ভোট, সালমা হোসেন অ্যাশ ৮৩১ ভোট এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১ হাজার ৩০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া খন্দকার রুহুল আমিন ৯৮৮ ভোট, মো. আমিন হেলালী ৯১১ ভোট, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯ ভোট, আবু মোতালেব ৮৯৯ ভোট, শমী কায়সার ৮৫২ ভোট, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭ ভোট এবং হাফেজ হারুন ৮১৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়ে এই নির্বাচন বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটার ছিল ১ হাজার ৯৫৪ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৩ জন।

এর আগে সোমবার ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাপ্ত ভোট থেকে প্রাথমিক যাচাই-বাছাই শুরু হয়। এরপর শুরু হয় মূল গণনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীরা ২০২৩-২৫ পরিচালনা পর্ষদের জন্য তাদের মনোনীত প্রার্থীদের ভোট দেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।