হোম কোয়ারেন্টিন না মানলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

হোম কোয়ারেন্টিন না মানলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।  বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, যিনি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইতালি ও স্পেন করোনা ভাইরাসকে সঠিক সময়ে আমলে না নিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশ এমন ভুল করতে চায় না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।