এক হাজার রুপি পেতেন ৩ ঘণ্টায় সামান্থা

বিনোদন ডেস্ক: সিনেমায় অভিনয়ের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।তবে এতে কোনো আনন্দ পান না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা জানান, মাত্র ১৪ বছর বয়স থেকে উপার্জন শুরু করেন তিনি। সে সময়ে অল্প আয় করতেন কিন্তু তাতে অনেক আনন্দ পেতেন।

সামান্থা বলেন, ‘আমি ধনী মানুষের বিয়ে বাড়িতে টুকটাক কাজ করতাম এজন্য তিন ঘণ্টায় ১ হাজার রুপি পারিশ্রমিক পেতাম। অনেক পরিশ্রমের পর যখন টাকাগুলো পেতাম তখন মানসিকভাবে খুব প্রশান্তি পেতাম।’

বর্তমানে জুনিয়র এনটিআর অভিনীত ‘জনতা গ্যারেজ’ সিনেমার তার অংশের শুটিং শেষ করেছেন সামান্থা। এর বাদে বলতে গেলে অলস সময় পার করছেন তিনি। খুব শিগগিরই অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করছেন সামান্থা। নাগা চৈতন্য দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনার ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।