× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

একদিনে ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
করোনায় আক্রান্ত পুলিশ

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাঠের সম্মুখযোদ্ধা একক পেশাজীবী হিসেবে পুলিশেই সবচেয়ে বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এবার বাহিনীটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্যের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে এখন পর্যন্ত বাহিনীটিতে সর্বমোট ২ হাজার ৩৮২ জন সদস্যের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হলো।

শনিবার (১৬ মে) সকাল পর্যন্ত সারাদেশের পুলিশের সব ইউনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা এসব তথ্য জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২৮ জন পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে এ পর্যন্ত সর্বমোট ৩৬১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) সর্বোচ্চ সংখ্যক সদস্য রয়েছেন। এদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য বেশি হলেও ডিএমপির দুইজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও একজন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এখন পর্যন্ত পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করেছেন। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), এসআই সুলতানুল আরেফিন (৪৪) ও এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..