একটা দেশ তখনই ডোবে, যখন মিডিয়া সত্য কথা না বলে -স্বরাষ্ট্র উপদেষ্টা

একটা দেশ তখনই ডোবে, যখন মিডিয়া সত্য কথা না বলে -স্বরাষ্ট্র উপদেষ্টা

টকশোতে জ্ঞান-গর্ভ কোনো আলোচনা হয় না। মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরেন। একটা দেশ তখনই ডোবে, যখন মিডিয়া সত্য কথা না বলে।’ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিজ করছি যদি মিডিয়ায় চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না।’

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়াগুলো বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি।’

তিনি আরও বলেন, ‘সাবেক তথ্যপ্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী৷ এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের ওপর যে হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলবো না। হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যের গুলিতে।’

‘পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে’ জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেটা পুলিশকে দেয়া হয়েছিল। তা একদমই ঠিক হয়নি।’

‘পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি চেষ্টা করব, যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে। দেশে না পেলেও বিদেশ থেকে আনব’, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।