× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ডেস্ক

এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না -ভিপি নূর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
ফ্যাসিবাদ প্রতিষ্ঠা

বিগত ৫৩ বছরে আমরা দেখেছি একক দল ক্ষমতায় গেলে কীভাবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। আমরা আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণঅধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, সংসদকে কার্যকর করতে এবং জনগণের প্রতিটি ভোটকে মূল্যায়ন করতে হলে প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে, তাদের সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি যদি উপলব্ধি করে, গত দেড় দশক যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সঙ্গে জোট ও রাজনৈতিক সমঝোতা সম্ভব হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।

গণঅধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তির কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপিসহ ৪২টি দল আন্দোলনে অংশগ্রহণ করেছে। তবে তিনি বিএনপির নেতাকর্মীদের সাম্প্রতিক আচরণে হতাশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..