× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

একই দিনে জন্মদিন পালন করে জাতির জনককে অসম্মান করা হয়

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

আমরা একটি হতভাগ্য জাতি।এদেশে স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে।এ  দেশে একই দিনে জন্মদিন পালন করে জাতির জনককে অসম্মান করা হয় বললেন স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম।

জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদফতরে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, জাতির জনককে নিয়ে আলোচনা করা যায়, তার ভালো-মন্দ নিয়ে। কিন্তু অসম্মান করা যায় না। উদাহরণ  টেনে তিনি বলেন, ভারতে মহাত্মা গান্ধী ছিলেন কংগ্রেসের  নেতা। তার অনেক বিষয়েরই সমালোচনা করা হয়। কিন্তু তাকে অসম্মান করা হয় না। ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) তাকে জাতির জনকের সম্মান  দেয়। মন্ত্রী এ বিষয়ে চীনের মাও  সেতুং, তুরস্কের কামাল আতাতুর্ক এবং ইন্দোনেশিয়ার সুকর্ণেরও উদাহরণ দেন।

মন্ত্রী নাসিম বলেন, আমাদের  দেশে এটা দুর্ভাগ্য  যে, আমরা এখনো বঙ্গবন্ধুর মর্যাদা দিতে পারিনি। অথচ হাজার বছরের বাঙালির জাতির জনক তিনি।  যে বাঙালি জাতি  শোষিত হচ্ছিল,  মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছিল না, বঙ্গবন্ধুসেই জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের জন্ম দিয়েছেন।অধিদফতরের মহাপরিচালক নূর  হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্যসচিব  সৈয়দ মনজুরুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ  মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইকবাল আর্সনাল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..