এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ আজ (৩০ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে বলেন, আমরা এখনও ফল প্রস্তুত করতে পারিনি। করোনার কারণে দেশের বাইরে (প্রবাস) থেকে পরীক্ষার খাতাগুলো আসতে দেরি হওয়ায় ফল প্রস্ততে বিলম্ব হচ্ছে।

সে কারণে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হবে না। তবে আশা করছি ১০ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা যাবে।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।