উলিপুরে করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল ফেরত এক ব্যাক্তির মৃত্যু

উলিপুরে করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল ফেরত এক ব্যাক্তির মৃত্যু
শাহীন মন্ডল উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ  কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ক‌রোনা উপসর্গ নি‌য়ে টাঙ্গাইল ফেরত এক ব্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে। র‌বিবার (১৯ এ‌প্রিল) সন্ধ‌্যায় উপ‌জেলার দুর্গাপুর ইউ‌নিয়‌নের ৪ নং ওয়া‌র্ডের রঘুরায় মাস্টারপাড়া গ্রামে নিজ বা‌ড়ি‌তে মারা যান তিনি। সোমবার দুর্গাপুর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান আবেদ আলী সরদার এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।
চেয়ারম‌্যান ব‌লেন, ‘ক‌রোনা উপসর্গ নি‌য়ে মারা যাওয়ায় এলাকাবাসী ওই ব্যক্তির দাফনে অংশ নেয়‌নি। প‌রে থানা পু‌লিশ ও স্বাস্থ‌্যকর্মী‌দের সহায়তায় ‌সোমবার সকা‌লে মৃতের দাফন সম্পন্ন হয়।’
চেয়ারম‌্যান আরও জানান, এক সপ্তাহ আ‌গে ওই ব‌্যক্তি টাঙ্গাইল থে‌কে বা‌ড়ি‌তে ফি‌রে আ‌সেন। সে সময় তার শরী‌রে জ্বর ছিল। প‌রে বা‌ড়ি লকডাউন ক‌রে তা‌র প‌রিবা‌রের জন‌্য খাদ‌্য সরবরা‌হের ব‌্যবস্থা করা হয়। এর ম‌ধ্যে তার কা‌শি ও গলাব্যথাও দেখা দেয়। কিন্তু এক সপ্তা‌হ রো‌গে ভু‌গে তিনি র‌বিবার সন্ধ‌্যায় মারা যান।
উ‌লিপুর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, মৃত ব্য‌ক্তি ও তার প‌রিবা‌রের দুই সদ‌স্যের নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে। পরীক্ষার ফল পে‌লে জানা যা‌বে তিনি ও তার প‌রিবা‌রের সদস‌্যরা ক‌রোনা আক্রান্ত কিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।