‘উপড়ে ফেলা হবে জঙ্গিদের শেকড়’

স্টাফ রিপোর্টার: জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কার্যক্রম বরদাশত করা হবে না।

বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ।

সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বেতারের আয়োজনে এই মতবিনিময় সভা শুরু হয়। গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গিবাদ নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা, আইনশৃঙ্খলার সমস্যা নয়। কাজেই এই সমস্যা সামাজিকভাবে মোকাবিলা করতে হবে আমাদের।’ তিনি বলেন, যারা মসজিদে হামলা করে, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা কেমন মুসলিম!

জঙ্গিবাদ দমনে পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।

জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যারা পুলিশের সমালোচনা করেন, তাদের কঠোর সমালোচনা করেন তিনি।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ ছাড়া দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম প্রমুখ সভায় অংশ নিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।