× Banner
সর্বশেষ
সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে গৌরনদী পৌর মেয়রের পদ ছাড়লেন হারিছুর রহমান হারিছ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
মেয়র হারিছুর রহমান

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে গৌরনদী পৌরসভার মেয়রের পদ ছেড়েছেন মো. হারিছুর রহমান। বৃহস্পতিবার ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ঠ শাখায় তার পদত্যাগপত্র জমা দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগ পদত্যাগপত্র গ্রহণ করে গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আতিকুর রহমানকে ১ নম্বর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের চিঠি প্রদান করেন। শনিবার সকালে মো. আতিকুর রহমানের কাছে সেই চিঠি হস্তান্তর করা হয়েছে।

পৌর মেয়র থেকে পদত্যাগ করা মো. হারিছুর রহমান হারিছ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পদত্যাগের সত্যতা নিশ্চিত করে হারিছুর রহমান জানান, আগামী ২৯ মে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনি পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।

সূত্র মতে, মো. হারিছুর রহমান ২০১০ সালে প্রথম, ২০১৫ সালে দ্বিতীয় ও ২০২০ সালে তৃতীয় বারের মতো গৌরনদী পৌরসভার মেয়র নির্বাচিত হন।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, মো. হারিছুর রহমান ২০০৮ সালের সেপ্টেম্বরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০৯ সালে গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পান তিনি। অল্প সময়ের মধ্যে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর আস্থাভাজন হয়ে ওঠেন। ২০১০ সালের ডিসেম্বর মাসে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..