উপজেলা কনস্ট্রাকশন ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ তালা উপজেলা কনস্ট্রাকশন ইউনিয়ন কার্যালয়ের নতুন অফিস কুমিরা বাজারে উদ্বোধন করা হয়।

গতকাল সন্ধ্যায় প্রতিষ্ঠানের সভাপতি আফছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা আদিত্য মল্লিক।

বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগে পাটকেলঘাটা থানা সভাপতি সুজায়েতউদ্দীন বিশ্বাস, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সুজাউদ্দীন, সাধারণ সম্পাদক খোকন মোড়ল, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলুর রহমান, উপজেলা যুবলীগ নেতা কাজী নজরুল ইসলাম হিল্লোল, কবিরুল ইসলাম, মুশফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।