উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন’র বিজয় দিবস পালন

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি:

পাটকেলঘাটায় উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদের নেতৃত্বে নিজস্ব কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়।

পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৫ রাস্তা মোড়ে শহীদ আলাউদ্দিন চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এসময় ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয় কৃষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আদিত্য মল্লিক, কনস্ট্রাকশান শ্রমিক ইউনিয়নের সভাপতি আফসার আলী, সম্পাদক শাহাদাত আলী মোড়ল, নির্মাণ শ্রমজীবি ইউনিয়নের সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশফিকুল, মোবারক আলী, আনিসুজ্জামান, নুর ইসলাম নুরু, নুর ইসলাম খোকা, মোদাচ্ছের আলী, আজিজুল ইসলাম, গফফার বিশ্বাস, রাজ্জাক মোড়ল প্রমুখ। এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে  অবস্থান নিয়েছিল, যারা এদেশের ৩০ লক্ষ শহীদের রক্ত মা বোনের সম্ভ্রম নষ্ট করে বর্তমানে এদেশের উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্থ করে যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে অবস্থান নিয়ে যড়যন্ত্র করছে তাদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করার প্রত্যয় ব্যক্ত এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।