× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

পিআইডি

উদ্ভাবন ক্যাটাগরিতে “এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড” প্রবর্তন করল বিডা  

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের বিশেষ সম্মানজনক পুরুস্কার “এক্সেলেন্স ইন  ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড”-এ নতুন “ইনোভেশন” ক্যাটাগরি চালু করার ঘোষণা দিয়েছে। এই ক্যাটাগরির মাধ্যমে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনকারী উদ্ভাবনী উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হবে, যারা সৃজনশীল ধারণা ও প্রযুক্তির মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সমৃদ্ধ করছে।

উদ্ভাবন-ভিত্তিক খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে বিডার  ওয়েবসাইট [https://bida.gov.bd/ & https://summit.bida.gov.bd/]  এর মাধ্যমে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ ২০২৫।

আগামী ৯ এপ্রিল ২০২৫ তারিখে দ্য ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা-তে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে।

এ বছর থেকে “এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড” চারটি ক্যাটাগরিতে প্রদান করা হবে:
১. স্থানীয় বিনিয়োগ (Local Investment)
২. বিদেশি বিনিয়োগ (Foreign Investment)
৩. পরিবেশ, সামাজিক ও সুশাসন (ESG – Environmental, Social and Governance)
৪. নতুন যুক্ত হওয়া “ইনোভেশন” (Innovation)

এই পুরস্কারের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ, পরিবেশবান্ধব কার্যক্রম, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং এখন থেকে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমের প্রভাব বিবেচনা করা হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় স্টার্টআপ ও উদ্ভাবনের ভূমিকা ক্রমাগত বাড়ছে। নতুন এই ক্যাটাগরির মাধ্যমে আমরা ঝুঁকি গ্রহণকারী, নবপ্রবর্তক ও ভবিষ্যতের শিল্পনেতাদের স্বীকৃতি দিতে চাই।”

বিডা একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বিনিয়োগ পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিষ্ঠিত সংস্থার পাশাপাশি নতুন উদ্ভাবক ও উদ্যোক্তাদেরও বাংলাদেশে স্থিতিশীল উন্নয়নে অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..