উত্তরন সাংস্কৃতিক সংঘের প্রয়াত সভাপতি কাজী বোরহানুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

উত্তরন সাংস্কৃতিক সংঘের প্রয়াত সভাপতি কাজী বোরহানুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্ধরস্থ উত্তরন সাংস্কৃতিক সংঘ চত্বরে আজ শনিবার দুপুরে উত্তরণ সাংস্কৃতি সংঘের একটানা ৩৬ বছরের সভাপতি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় হৃদ্ধ লিখাঁদ দেশপ্রেমে নিবেদিত এ অঞ্চলের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের বাতিঘর পরোপকারে ব্রত প্রাণ প্রয়াত কাজী বোরহানুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের উপর স্মৃতিচারণ ও উত্তরণ সাংস্কৃতিক সংঘ বিনির্মাণে  তার অবদানকে  স্মরণে  এক স্মরণ সভার আয়োজন করা হয় ।

স্মরণসভা  স্মৃতিচারনে  উত্তরণ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে  ও  স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক  আলমগীর হোসেন মৃধার সহযোগিতায়  এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকাশ চন্দ্র রায়ের সঞ্চালনায়  স্বারক পত্র পাঠ করেন  সংগঠনের কোষাধ্যক্ষ প্রমথ সরকার ।সভার শুরুতে প্রয়াত সভাপতি  কাজী বোরহানুল ইসলামের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শিকদার রেজাউল করিম, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, আগরপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান হিমু, পিএসসির সাবেক সচিব সিরাজুদ্দিন আহমেদ,বঙ্গবন্ধু কবিতা পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান মাসুদ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিশিষ্ট সমাজ সেবক লুৎফুল কবির সবুজ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম লিংকন, জালাল আহমেদ, সাংবাদিক বিধান সরকার, কবি শাহিন ভইয়া, উৎপল চক্রবর্তী, মুশফিক শুভ, কাজী বোরহানুল ইসলামের পুত্র সন্তান কাজী সাইফুল ইসলাম পলাশ। কবিতা আবৃত্তি করেন, আঃ মতিন হাওলাদার, ডাঃ আঃ হাচান আকন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।