উজিরপুর ব্রিজ এর বেহাল দশা ব্রীজটি বর্তমানে মরণ ফাঁদ

উজিরপুর ব্রিজ এর বেহাল দশা ব্রীজটি বর্তমানে মরণ ফাঁদ
মোশাররাফ সাতক্ষীরা প্রতিনীধি: কালীগঞ্জের চাম্পাফুল হাওড়া নদীর উপরে ব্রীজটি বর্তমানে মরণ ফাঁদে পরিনত হয়েছে
আমিনুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের হাওড়া নদীর উপরে একমাত্র ব্রিজটি বর্তমানে মরণ ফাঁদে পরিনত হয়েছে।
দীর্ঘদিন যাবত ঝুঁকিতে থাকা অবস্থায় শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও উপজেলার সাথে যোগাযোগ রক্ষাকারী সড়কের উপর এ ব্রিজর অবস্থান। ভারী যানবাহন, ইটের পিকআপ, ভ্যান, ট্রাক, পন্য বহনকারী যান এই ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করে। ১০ অক্টোবর দুপুর ১২ টার দিকে চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার সংলগ্ন হাওড়া নদীর উপরের ব্রিজটির উত্তর দিকের একটি অংশ ভেঙে গেছে। বর্তমানে ব্রিজটির উত্তর দিকে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া ব্রিজের তলার অংশ ড্যামেজ হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে বলে সকলের ধারনা। এব্যাপারে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান তাৎক্ষণিকভাবে ভারী যান চলাচল বন্ধ করতে লাল পতাকা টানিয়ে সংকেত দেওয়া হয়েছে এবং দ্রুত ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।