উঁকি দিচ্ছে শীত- কাঁপছে অসচ্ছল পরিবার

সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও::  ঠাকুরগাঁও পঞ্চগড় হিমালয়ের এ দুটি জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে । এতে করে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা সহ অন্যান্য উপজেলা গুলোতে দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে-সাথে ঠান্ডা অনুভব করা যাচ্ছে- যা থাকছে সূর্য উঠার আগ পর্যন্ত। ভোর রাতের দিকে গরম কাপড় জড়াতে হচেছ। শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়ছে পরিবারের সদস্যরা। বিশেষ করে গরীব ও অসহায় পরিবার গুলো ভোর রাতে বা শীতের মহুর্তগুলোতে ছেড়া কাপড় জড়িয়ে কোনমতে শীত নিবারনের চেষ্টা করছে। হাসপাতালে প্রতিদিন বাড়ছে সর্দ্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার রেলষ্টেশন, গুয়াগাঁও কবরস্থান এলাকা সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় চাদর গায়ে অসচ্ছল পরিবার গুলোর মুমূর্ষ অবস্থা। শিশুদের সাথে কথা বলে যায় শীতের কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছে এতে সর্দ্দি ও জ¦রে আক্রান্ত তারা। ঋতু বৈচিত্রের কারণে এই জনপদের প্রকৃতিতে শীতের আগমন ঘঠেছে । মানুষের মনে প্রশ্ন এবার কি প্রকৃতি পাল্টে গেল নাকি, দিনে-রাতে তিন রকম আবহাওয়া । ভোরে আবাচ্ছ কুয়াশা, দিনে গরম, রাতে ঠান্ডা ।

নভেম্বর এ শুরু দিকে অনুভব হচ্ছে শীত, আর সকাল যেন কুয়াশায় আবাচ্ছনে ঢেকে যাচ্ছে সবুজ ঘাস ও চারপাশ । কয়েকদিন ধরে মধ্যরাত থেকে সকালের কিছুটা সময় কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট । এদিকে শীতের তীব্রতায় বিপদে পড়ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ । অপরদিকে স্কুল কলেজ শিক্ষার্থীদের সমস্যা হয়ে দাড়িয়েছে সকালে প্রাইভেট আসা যাওয়া করা । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায় প্রতিবছর এ সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগ বেশি দেখা দেয় । তাই এবার এর ব্যতিক্রম নয় । তাদের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদানে যথা সাধ্য চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।