ঈদে ৪ দিনের ছুটির কবলে বেনাপোল বন্দর

ঈদে ৪ দিনের ছুটির কবলে বেনাপোল বন্দর
মে দিবস ও ঈদুল ফিতরের ছুটিতে দেশের সব চেয়ে বড় বেনাপোল স্থল বন্দর টানা  ৪ দিন ছুটির কবলে পড়েছে। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
পহেলা মে থেকে ৪ মে পর্যন্ত এ ছুটি থাকছে। ০৫ মে থেকে আবারো বাণিজ্য শুরু হবে।
বেনাপোল আমদানি রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (০১ মে)  মে দিবসের ছুটি, ০২ মে থেকে ০৪ মে পর্যন্ত ঈদ ছুটিতে আমদানি, রফতানি বন্ধ থাকবে। ০৫ মে থেকে আবারো স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ঈদুল ফিতরের ছুটিতে এপথে দুই দেশের মধ্যে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক কামাল হোসেন ভূইয়া বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে এজন্য বিশেষ নজরদারি থাকবে পুলিশের।
বেনাপোল বন্দর পরিচালক মো: মনিরুজ্জামান বলেন, ঈদ ছুটিতে আমদানি,রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও জরুরী পণ্য ব্যবসায়ীরা চাইলে খালাস নিতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।