× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঈদের মাঠে সংঘর্ষে নিহত দুই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় ঈদের মাঠে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার নলসন্ধ্যার বাসিন্দা সামিউল ইসলাম লাল (২৭) ও খায়রুল ইসলাম শীতল (৩০)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বিষয়টি জানিয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার পবিত্র কুমার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় দীর্ঘদিন ধরে তোফাজ্জল ও ময়নাল নামের দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব চলছিল।

গতকাল সোমবার নলসন্ধ্যা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ময়নুলের সমর্থকরা তোফাজ্জলের লোকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে সামিউল ও খায়রুলকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..