× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের নলডাঙ্গা খালের ব্রীজের বেহাল দশা

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী টু মিটাইন সড়কের লিয়াকত মাস্টারের বাড়ীর সামনের বেহাল ব্রীজটি এখন মানুষ মারার মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন পার হয়ে গেলেও সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা। বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল সম্পুর্ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জানা যায়, প্রতিদিনই শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছে। ঝুঁকিপূর্ণ ব্রীজটি দিয়ে ভারী যানবাহন, প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করা বিপদজনক হয়ে পড়েছে যানবাহনের পাশাপাশি পথচারিদেরও থাকতে হয় সবসময় আতংকের মধ্যে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায়, ভাটার ভারী লোডবাহী গাড়ী এই ব্রীজ এর উপর দিয়ে আসা যাওয়া করার কারনে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কৃষিকাজ সহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তারা দিনে ও গভীর রাতে যে কোন সময় ভারী যান বাহন চললে এই ব্রীজ যে কোন মূহুর্তে ধসে যেতে পারে। ব্রীজটি বর্তমান ঝুকিঁর মধ্যে আছে।

এ বিষয়ে ২নং বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান খাঁন জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে । বরাদ্দ পেলে ব্রীজটি পূণঃ নির্মান করা হবে। স্থানীয় মানুষের স্থানীয় সরকার ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নিকট প্রাণের দাবী, নিরাপদ সড়কের স্বার্থে অতিদ্রুত ব্রীজটি পুর্ণনির্মাণ করা হোক। তা না হলে কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের প্রাণ।


এ ক্যটাগরির আরো খবর..