ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান ( র্যাব) এর অভিযানে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাজু মিয়া (২১) নামের এক মাদক কারবারী আটক হয়েছে।
আটক মাদক কারবারী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ সদস্যরা মাদক কারবারী রাজু মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার ঘরের ভিতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাজুকে আটক করে র্যাব সদস্যরা। পরে রাতেই তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, র্যাবের হাতে ইয়াবাসহ আটক যুবককে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।



