ইয়াজিদি-খ্রিস্টান-শিয়া মুসলিমদের ওপর গণহত্যায় আইএস

নিউজ ডেস্কঃ জঙ্গিগোষ্ঠী ‘আইএস’-এর সদস্যরা ইয়াজিদি, খ্রিস্টান ও শিয়া মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এ গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সিরিয়া ও ইরাকের বিভিন্ন এলাকায় আইএস মানবতা বিরোধী অপরাধ করছে। এ সব অপরাধের কথা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা।

তবে আইএস এলাকাগুলোতে প্রবেশ অবাধ না হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের নৃশংসতার সম্পূর্ণ তথ্য পায়নি বলে স্বীকার করে কেরি বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত তাদের নির্মূলে কাজ শুরু করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।