জননেতা ইসরাফিল আলম এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আবুহেনা, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ইসরাফিল আলম এমপি মহোদয়ের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘাযু কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে প্রজন্ম পরিবারের উদ্যোগে এই কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নওগাঁর উকিলপাড়াস্থ সাপ্তাহিক প্রজন্মের আলোর কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন নওগাঁ দারুল কোরান মাদ্রাসার মোহতামিন মাওলানা মোঃ আব্দুস সালাম। এর আগে হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীরসহ দারুল কোরান মাদ্রাসার কয়েকজন ক্ষুদে হাফেজ পবিত্র কোরআন মাজিদ খতম করেন।

এ সময় প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রভাষক আবু রেজা, এস এম মাসুদ পারভেজ, মামুনুর রশীদ, রিপন সরদারসহ প্রজন্ম পরিবারের সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে ইসরাফিল আলম এমপির সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

উল্লেখ্য,নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।