× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

নিউজ ডেস্কঃ ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমী রাফসানজানি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।  তার বয়স হয়েছিল ৮২ বছর। দেশটির গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইরানে। আয়াতুল্লাহ রাফসানজানি ১৯৮৯ থেকে ৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ২০০৫ সালে তৃতীয় দফায় নির্বাচন করে হেরে যান তিনি। এরপরেও তিনি ইরানের রাজনীতিতে ব্যাপক প্রভাব রেখেছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির সমর্থক ছিলেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখা রাফসানজানি ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী রোববার তাকে তেহরানের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসিডেন্ট হাসান রুহানি।


এ ক্যটাগরির আরো খবর..