× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫২

admin
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জন।বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ধ্বংসস্তূপের ভেতর এখনো বহু মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা দ্রুত ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন।

৭০ জনের বেশি মানুষ গুরুতর আহত অবস্থায়প্রদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া আরো ২০০ মানুষ মোটামুটি মাত্রায় আহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি। তবে এসব সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোরে তীব্র ঝাঁকুনিতে স্থানীয়দের ঘুম ভাঙে। ভূমিকম্পে শত শত আবাসিক ভবন, মসজিদ, বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় হাসপাতাল ও স্কুল ভবনগুলোও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি ও রাস্তায় ক্ষতিগ্রস্ত মানুষকে জড়ো হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..