করোনাভাইরাসে শনাক্তে তুর্কিকে ছাড়িয়ে ১৬ নম্বরে ইতালির পাশে বাংলাদেশ

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তুর্কিকে ছাড়িয়ে ১৬ নম্বরে ইতালীর পাশে গেলো বাংলাদেশ। আজ মঙ্গলবার ওয়ার্ল্ড মিটারের তালিকায় এমনটাই দেখা গেছে।

আজকে এ পর্যন্ত ইতালীতে করোনাভাইরাসে মোট শনাক্ত ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন নিয়ে ১৫ তম স্থানে আর বাংলাদেশ তুর্কিকে ছাড়িয়ে ১৬ তম স্থানে। তুর্কিতে এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাহ ১০ হাজার ৪৬৯ জন। আর মারা গেছেন ৫ হাজার ৬৩০ জন।

আজ  বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৬০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার। মারা যাওয়া ২৬ জন পুরুষ ও ৯ জন নারী। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৯ হাজার ১৮৫।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।