ইউনেস্কোকে প্রাথমিক শিক্ষায় সহযোগিতার আহ্বান প্রতিমন্ত্রীর

ইউনেস্কোকে প্রাথমিক শিক্ষায় সহযোগিতার আহ্বান প্রতিমন্ত্রীর

ঢাকায় নিযুক্ত ইউনেস্কো (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা)কে মানসম্মত বাংলাদেশে প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সহযোগিতা কামনা করেন এবং গবেষণা কার্যক্রমে সরকারের সাথে কাজ করার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি।

আজ ৪ ফেব্রুয়ারি(রবিবার) সকালে সচিবালয়ে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।

সাক্ষাৎকালে মানসম্মত শিক্ষা, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় গবেষণা ও সংস্কৃতির লালন ও ধারণে বাংলাদেশে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম তিনি তুলে ধরেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোবাইদা মান্নান, সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন, ইউনেস্কোর শিক্ষা বিভাগের প্রধান ড. হুহুয়া ফান এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।