ইউএসএ ও চীন থেকে দেশে আসলো ২২ লাখ টিকা

ইউএসএ ও চীন থেকে দেশে আসলো ২২ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইন্সে কোভ্যাক্সের আওতায় মডার্নার ১২ লাখ টিকা এবং বেইজিং থেকে বাংলাদেশ বিমানে ১০ লাখ টিকাসহ মোট ২২ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

শুক্রবার (২ জুলাই) রাতে স্বাস্থ্যমন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টায়
মর্ডানার আরও ১৩ লাখ টিকা দেশে পৌঁছাবে। এদিন ভোর ৫টায় সিনোফার্মার আরো ১০ লাখ টিকা দেশে আসবে। অর্থাৎ দু’দিনে মর্ডানা ও সিনোফার্মার এ দুই ধরনের টিকা দেশে এলে আমরা মোট ৪৫ লাখ টাকা পেয়ে যাব।

টিকা গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।