মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান অগ্রনী ও সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার এবং বর্তমান কাজী সুফিয়া মোতাহার কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কাজী মমিনুল ইসলাম কতৃক আয়োজিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হইতে ১০ম শ্রেণী পর্যন্ত ১০০ জন ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু) এর সভাপতিত্বে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হইতে ১০ম শ্রেণী পর্যন্ত প্রত্যক ক্লাসে ১ থেকে ২০ পর্যন্ত রোলধারী ছাত্র-ছাত্রীদের মাঝে কাজী সুফিয়া মোতাহার কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ১০০ জন ছাত্র-ছাত্রীদের সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ২২০০ টাকা পর্যন্ত মোট ৯৯০০০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রনী সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার এবং বর্তমান সুফিয়া মোতাহার কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কাজী মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অগ্রনী ব্যাংকের জেনারেল ম্যানেজার শিরিনা আক্তার, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ লুৎফর রহমান, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম (মুরাদ) এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের পিটিএ কমিটির সভাপতি মৃধা বদিউজ্জামান (বাবলু), সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ রুহুল আমিন মোল্যা, মৃধা মোঃ নাজিরুল ইসলাম (নান্নু), কাজী তারিক হোসেন, শ্রী বাবুল চন্দ্র সরকার, কো-অপট সদস্য মোঃ রোকন মিয়া, দাতা সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্যা (পান্নু), অভিভাবক সদস্যা লাকি বেগম, বিউটি আক্তার সহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ গন্য মান্য ব্যক্তি বর্গ প্রমুখ। সবশেষে অত্র স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান বলেন আগামী কাল থেকে কোন ছাত্র-ছাত্রী ক্লাসে মোবাইল আনতে পারবেনা এবং ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষায় শিক্ষিত করার অঙ্গিকার করে অনুষ্ঠান শেষ করেন।