আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা’র নির্বাচনী পথসভা

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা’র নির্বাচনী পথসভা

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আড়পাড়া ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছে ইসলামী আন্দোলন এর আমির হযরত পীরসাহেব চরমোনাই এর মনোনীত হাত – পাখা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলন মধুখালী উপজেলা শাখার আমির মোঃ আশরাফুল ইসলাম মন্ডল।

শনিবার দুপুরে আড়পাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পথসভা অনুষ্টিত হয়। এ সময় সঙ্গে ছিলেন আড়পাড়া ইউনিয়নের চরমোনাই মনোনীত প্রার্থীর ভোটারগন।

প্রার্থী আশরাফুল ইসলাম মন্ডল ভোটারদের উদেশ্যে বলেন ভোট মানুষের নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতা ব্যক্তিকে নির্বাচিত করলে সমাজের সর্বক্ষেত্রে উন্নতি সাধিত হয়।

ভোটাররা বলেন আমাদের দৃষ্টিতে আশরাফুল ইসলাম মন্ডল যোগ্য ও সৎ ব্যক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ্য ব্যক্তি মোঃ আশরাফুল ইসলাম মন্ডলকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।

আগামী ২৭ শে জুলাই তারিখের নির্বাচনে আপনারা আমাকে হাত-পাখা প্রতিকে বিপুল পরিমান ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সকলে মিলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দূনীতিমুক্ত ইউনিয়ন গড়ি এবং গনতন্ত্র ও ইসলামের সু-শাসন কায়েম করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।