ঢাকা দক্ষিণে মাঝরাতে একটি বহুতল ভবন থেকে পড়ে যাওয়া রিফাত নামে আহত এক যুবকের দেহ তার ভাই সেফটি ট্যাংকের ভেতর লুকিয়ে রাখলো। শুক্রবার রিফাতকে সেফটি ট্যাংক থেকে উদ্ধার করে রুবেলকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার মাঝরাতে ঢাকার দক্ষিণ কাফরুলের একটি বহুতল ভবনে। ওই ভবনের কেয়ারটেকা্র রুবেল পড়ে যাওয়া রিফাতের মামাতো ভাই। সিসি ক্যামেরায় দেখা যায়, বাঁচার জন্য কাকুতি-মিনতি করতে থাকা আহত রিফাতকে টেনে সেফটি ট্যাংকের ভেতর লুকিয়ে রাখলো।
আজ শুক্রবার কেয়ারটেকার রুবেলের স্বীকারোক্তিতে সেফটি ট্যাংক থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে রিফাত ভবনের উপর থেকে পড়ে যান। পরে ভবনের কেয়ারটেকার রুবেল আহত রিফাতকে টেনে নেন।
জানা গেছে, বুধবার রাতে হঠাৎ করেই ভবনের উপর থেকে একজন নিচে পড়ে যান। সিসি ক্যামেরায় শব্দ ধারণ না হলেও আহত অবস্থায় বাঁচার যে আকুতি জানাচ্ছেন রিফাত তা পুরো স্পষ্ট। সাথে সাথেই ভবনের কেয়ারটেকার রুবেল গ্যারেজের পেছন থেকে ছুটে এসে উঁকি দিয়ে দেখেন। যদিও এতো রাতে তার গ্যারেজের পেছনে থাকার কথা না, কেননা ভবনের মূল গেইটের সাথেই তার থাকার রুম। ৮ মিনিট পর আহত ভাইকে টেনে ভবনের ভেতরে সেফটি ট্যাংকে ফেলে দেয় সে।
ওই ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভবন ফ্ল্যাট মালিকরা রাতে বিকট শব্দের বিষয়ে জানতে চান কেয়ারটেকারের কাছে। তখন কেয়ারটেকার রুবেল বলেন, একজন উপর থেকে পড়েছেন তাকে দু’জন তুলে নিয়ে গেছেন। দায়িত্বে অবহেলার কারণে মুচলেকা নিয়ে বিদায় দেয়া হয় রুবেলকে।
তার দেয়া তথ্য মতে, শুক্রবার সকালে নিখোঁজ ছেলে রিফাতের সন্ধানে ভবনে আসেন তার মা। বলেন, তার ভাইয়ের ছেলে বলেছেন, রিফাতকে সেফটি ট্যাংকে ফেলা হয়েছে। পরে ট্যাংকের মুখ ভেঙ্গে উদ্ধার করা হয় মরদেহ।
এ ঘটনায় ভবনের কেয়ারটেকার রুবেলকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর