আসাম মন্ত্রিসভায় সরকারি মাদ্রাসা ও টোল বন্ধের প্রস্তাব অনুমোদন

আসাম মন্ত্রিসভায় সরকারি মাদ্রাসা ও টোল বন্ধের প্রস্তাব অনুমোদন

আসামের রাজ্য বিজেপি সরকার সরকারি সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিল পেশ করা হবে বলে জানা গেছে।

রোববার আসামের সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারি মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে বলে জানিয়েছেন । খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তিনি বলেন, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা ও সংস্কৃত টোল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে।

২৮ ডিসেম্বর থেকে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, আসামের প্রায় ৬০০টি মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

তিনি আরও বলেন, এই ইনস্টিটিউটগুলোকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। কোরআন সরিয়ে বাইবেল এবং ভগবত গীতাকেও স্থান দিতে হবে। সমতা প্রতিষ্ঠা করতে হবে। এখানে অনেক ছোট ধর্ম রয়েছে। সমতা প্রতিষ্ঠার সর্বোত্তম উপায় হ’ল কোরআনের বিষয়টিকে সরিয়ে ফেলা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।