আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন অভিযোগ সহ মারামারি মামলার আসামী বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে বাদশা খন্দকার (৪০) কে পুলিশ গ্রেফতার করে। একই এলাকার নুরুল হক হাওলাদারের স্ত্রী জাহানারা বেগমকে মারধর করার কারনে জাহানারা বেগম বাদী হয়ে বাদশা খন্দকারকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা নং-১৫ (২৫/০৭/২০২০)।
শনিবার রাতে নিজ বাড়ি থেকে বাদশা খন্দকারকে এসআই মোক্তার হোসেন গ্রেফতার করে। রোববার সকালে বাদশাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে হত্যা মামলার আসামী, ভূমিদস্যু, নারীলিপ্সু, প্রতারনাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রামের লোকের স্বাক্ষর ও অন্যান্য প্রমাণসহ দি নিউজে তার নামে নিউজ প্রকাশিত হয়। ফলে বাদশা খন্দকার সরাসরি দি নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীকে ফোন করে বিভিন্ন হুমকি দিতে থাকে এবং তার নামে হওয়া নিউজ মিথ্যা দাবি করে ডিলিট করে দিতে বলে। সেই সাথে দি নিউজের যে রিপোর্টার তার নামে নিউজ করেছে তার ফোন নাম্বার চায়।
বাদশার নামে প্রকাশিত দি নিউজের পূর্ববর্তী নিউজ
মিথ্যা প্রমাণিত হয় তাহলে সে নিউজ ও পাবলিশ হবে। আপনার সাথে দি নিউজ বা দি নিউজের প্রতিনিধির শত্রুতা নেই। সুতরাং আপনি দুশ্চিন্তা করবেন না।
এমন কথা শুনে বাদশা উত্তেজিত হয়ে বিভিন্ন হুমকি দেওয়ার পাশাপাশি বলে সে দি নিউজের নামে মামলা করবে। সম্পাদক উত্তরে বলেন, আপনার যদি মনে হয় নিউজ মিথ্যা তাহলে অবশ্যই করতে পারেন। কিন্তু দিন নেই রাত নেই এভাবে সমানে ফোন করে বিরক্ত করবেন না। বরং নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুন। তার পরের দিন বাদশা মিয়া নিজের নামে আসা উপরোক্ত দোষেই গ্রেফতার হয়।




