আশাশুনি ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

আশাশুনি ব্যুরো : আশাশুনি ছাত্রলীগ নেতাকে ছাত্রদল নেতা বলে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাবে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বড়দল গ্রামের হাফিজুল ইসলামের পুত্র নাহিদ রানা বলেন, উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বড়দল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনে সম্ভাব্য দিন ঘোষনা দেয়ার পর থেকে একটি কুচক্রীমহল আমাকে নিয়ে নানা অপপ্রচার করা শুরু করেছে।

মহলটি আমার পরিবারকে বিএনপির সমর্থক ও আমাকে ছাত্রদল সংশ্লিষ্ঠ বলে মিথ্যা অপপ্রচার করছে। প্রকৃত পক্ষে আমার দাদা ও পিতা মহান মুক্তিযুদ্ধে আওয়ামী সমর্থক হওয়ায় পাকবাহিনী ও রাজাকার বাহিনী বড়দল বাজারে অবস্থিত আমাদের বহু দোকানপাট পুড়িয়ে দেয়। আমার চাচা আজিজুল ইসলাম সানা আওয়ামীলীগ মনোনীত বড়দল ইউনিয়নের চেয়ারম্যান ও কাউন্সিলর ছিলেন। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ থাকার দাবি জানাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।