সাতক্ষীরা প্রতিনিধি :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী ও ভূমিহীনদের নামে মিথ্যা মামলা প্রত্যারের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আশাশুনি-কালিগঞ্জ সড়াকের চাম্পাফুল স্কুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আশাশুনি ও শোভনালী ইউনিয়নবাসী ও ভূমিহীন সমিতির আয়োজনে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবি সমিতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভূমিহীন নেতা রফিকুল ইসলাম মোল্যা।
অর্ধ শতাধিক মামলায় হয়রানীর শিকার ভূমিহীন সমিতির উপদেষ্টা তমেজ উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা সাবেক মেম্বার হাবিবুল্লাহ বৈদ্য, যুবলীগ নেতা গাজী গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি গাজী সালাহ উদ্দিন বকুল, সুবোধ স্বর্ণকার ও রমজান আলি বৈদ্য।
শত শত নারী-পুরুষ ভূমিহীনদের অংশ গ্রহনে অনুষ্ঠানে বক্তাগণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অঙ্গীকার খাস জমিতে ভূমিহীনদের অধিকার বাস্তবায়নসহ ভূমিদস্যু বশির আহমেদ ও মহিদ হাজরার সহযেরাগিদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমিহীন নেতা হাবিবুল্লাহ বৈদ্যর নিঃশ্বর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।




