× Banner
সর্বশেষ
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী

আলোড়ন সৃষ্টিকারী টেকনো স্পার্ক সিরিজ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

স্মার্টফোন এর বাজারে টেকনো স্পার্ক একটি জনপ্রিয় নাম। প্রথমবারই ফোন এর দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছিলো এই মডেলটি। টেকনো স্পার্ক সিরিজের ব্যাপক জনপ্রিয়তার পরে, টেকনো বাংলাদেশের বাজারে স্পার্ক সিরিজের  নতুন ২টি মডেলের ফোন উন্মোচন  করলো।  মডেল দুটির নাম হলো  টেকনো  স্পার্ক ৪ এয়ার  এবং টেকনো  স্পার্ক  গো। আকর্ষনীয় দামে গ্রাহকদের হাতে ভালো ফোন পৌছে দেয়ার ধারাবাহিকতায় এবারও ব্যাতিক্রম নয় টেকনো।

টেকনো  স্পার্ক ৪ এয়ার  মোবাইলটির উল্লেখযোগ্য কিছু ফিচার এর মধ্যে অন্যতম এর ৬.১” ডট নচ ডিসপ্লে। ফোন এর পিছনে আছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সাথে ডুয়াল ফ্ল্যাশ আর সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং এক্সক্লুসিভ সুপার নচ ফ্ল্যাশ। ডট নচ ডিসপ্লে এবং সুপার নচ ফ্ল্যাশ, এই বিষয়টি অনেকের জন্যই আকর্ষনীয় ব্যাপার। এছাড়া আছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সুবিধা। সিকিউরিটি সুবিধা নিশ্চয়তা করতে রয়েছে সুপার ফাস্ট ফিংগারপ্রিন্ট এবং ফেইস আনলকের সুবিধা। থ্রিডি ব্যাক ডিজাইন ফোন টিকে দিয়েছে দুর্দান্ত লুক। ফোনটিতে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই। টেকনো  স্পার্ক ৪ এয়ার   বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে ১০,৪৯০ টাকায়।

টেকনো  স্পার্ক  গো এর উল্লেখযোগ্য কিছু ফিচার হলো ৬.১” ডট নচ ডিসপ্লে,  ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে সুপার নচ ফ্ল্যাশ। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ২ জিবি ও ১ জিবি র‍্যাম এর ২টি ভার্সন এ, সাথে আছে ১৬ জিবি স্টোরেজ, তাই এটি আছে ক্রেতার হাতের নাগালে। এছাড়া আরও থাকছে ফেইস আনলকের সুবিধা। থ্রিডি ব্যাক ডিজাইন এবং লেটেস্ট অ্যান্ড্রোয়েড পাই এই ফোন এর চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। টেকনো  স্পার্ক  গো এর ২ জিবি ভার্সন পাওয়া যাচ্ছে ৮,৯৯০ টাকায় আর ১ জিবি ভার্সন এর দাম ৭,৪৯০ টাকা।

দুটি মডেলের ফিচার এবং দাম কম্বিনেশনে এবারো বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করছে টেকনো স্পার্ক সিরিজের নতুন এই মডেল ২টি। পাওয়া যাচ্ছে সাড়া দেশ জুড়ে।


এ ক্যটাগরির আরো খবর..