মুলাদী (বরিশাল) প্রতিনিধিঃ সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদীর প্রথম দ্বি-বার্ষিক সাধারণ সভা ২৬ নভেম্বর ২০১৭ বিকালে ফকিরাপুলস্থ রহমানিয়া রুপটপ চাইনিজে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা ও সাধারণ সভার প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলোকিত মুলাদীর আহ্বায়ক এ. কে. এম আব্দুস ছাত্তার (ধনু ছাত্তার)। বিশেষ অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত মুলাদীর উপদেষ্টা সঙ্গীতজ্ঞ ড. মিন্টু কৃষ্ণ পাল, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ জাকির হোসেন হাওলাদার, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এস.এম আলী আযম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুর রহমান আলোকিত মুলাদীর কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
এতে এ. কে. এম আব্দুস ছাত্তার (ধনু ছাত্তার) সভাপতি, মোঃ আলতাফ হোসেন সাধারণ সম্পাদক, সাংবাদিক এস.এম জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক এস. ম আলী আযম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর বাগচি, অর্থ সম্পাদক নাজমুল হুদা জসিম, দপ্তর সম্পাদক শিপু রাণী ম-ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন দুররানী সবুজ।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, আলোকিত মুলাদী বিগত ২ বছরের সাংগঠনিক কর্মকা- বিবেচনা করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ৪১ সদস্য বিশিষ্ট কমিটির বাকী নেতৃবৃন্দের নাম আগামী ২৪ ডিসেম্বর ২০১৭ বিকালে ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম এমপি। অনুষ্ঠানের ৩য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করেন, আলোকিত মুলাদীর শিল্পীবৃন্দ।




