আর্সালা মুয়েলার মিয়ানমার যাচ্ছেন

বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের ধ্বংসযজ্ঞ ও সংকটময় পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য এক সপ্তাহের সফরে মঙ্গলবার মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারি মহাসচিব এবং জরুরি সহায়তা বিষয়ক উপ-সমন্বয়ক আর্সালা মুয়েলার।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের ধ্বংসযজ্ঞ ও সংকটময় পরিস্থিতি সরেজমিনে দেখা। পাশাপাশি কাচিন ও শান রাজ্যে চলমান সংঘাত সম্পর্কে নিজে গিয়ে বিস্তারিত জানতে চান তিনি।

আর্সালা মুয়েলারের সফরের আলোচ্যসূচিতে রয়েছে ইয়াংগুন ও নায় পি তাও-য়ে বৈঠক। এছাড়া বেশকিছু মাঠ পর্যায়ের পরিদর্শন কর্মসূচি রয়েছে।

মিয়ানমারে থাকা অবস্থায় মুয়েলার মিয়ানমারে বসবাসকারী রোহিঙ্গাসহ মানবিক সংকটের শিকার জনগোষ্ঠীদের সঙ্গে দেখা করবেন। এছাড়া সংশ্লিষ্ট সিনিয়র সরকারি কর্মকর্তা ও মানবিক সহায়তা বিষয়ক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, এই সফর শেষে আগামী ১৫ মার্চ রোববার মুয়েলার আসিয়ান-জাতিসংঘ বার্ষিক আঞ্চলিক বৈঠকে অংশ নিতে ইন্দোনেশিয়া যাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।