× Banner

স্টাফ রিপোর্টার, যশোর

আরবপুরে বিপুল ভোটে বিজয়ী শাহারুল

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০২২
আরবপুরে বিপুল ভোটে বিজয়ী শাহারুল

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী শাহারুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী তাকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে নৌকার প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী শহীদুজ্জামান শহীদ পাঁচ হাজার ৮৪ ও চশমা মার্কার প্রার্থী আসাদুজ্জামান খোকন তিন হাজার ১৮ ভোট পেয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, আরবপুর ইউনিয়নবাসীকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬টি কেন্দ্রে ৮৯টি বুথে ভোটারা ইভিএমে ভোট প্রদান করেছে। ‘
প্রসঙ্গত, চলতি বছরের পহেলা জানুয়ারি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ মাসের মাথায় গত ১৩ জুন তিনি মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন পদটি শ‚ন্য ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..