আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণের উদ্দেশ্যে জার্মানি যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রী

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

মাননীয় মন্ত্রী ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এর অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করবেন। ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়াও জার্মানির ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁর বৈঠক করার কথা রয়েছে। এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তাঁর সফর সঙ্গী হবেন ।

বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি, আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন |

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।