মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেনটেটিভ’-র স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে উত্তেজনার আবহে সামনে আসছে এই প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, তাইওয়ান ইস্যুতে আমেরিকা ও চিনের মধ্যে পারদ যত চড়বে,ততই বাড়বে যুদ্ধের আশঙ্কা। শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলে তাইওয়ানের অবস্থা ইউক্রেনের মতো হবে বলে মনে করছেন তাঁরা।
সামরিক ও আর্থিক — দু’দিকেই তাইওয়ানের থেকে শত যোজন এগিয়ে চিন। বেজিংয়ের কাছে রয়েছে পরমাণু হাতিয়ার। তাছাড়া নৌশক্তির দিক থেকে চিনের স্থান বিশ্বে দ্বিতীয়। গত বছর হাইপারসোনিক মিসাইল (শব্দের থেকে ৬ গুণের বেশি গতিবেগ সম্পন্ন) পরীক্ষা করে লালফৌজ। খোদ আমেরিকার কাছেই নেই এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তাছাড়া চিনের অর্থনৈতিক ভিত্তি খুবই মজবুত। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বেজিং। উল্টোদিকে তাইওয়ানের কাছে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও তাইপের সুপারসনিক মিসাইল চরম ক্ষতি করতে পারে বেজিং-সহ একাধিক চিনের শহরের।
দীর্ঘদিন ধরেই ‘এক চিন নীতি’বলবৎ করতে মরিয়া বেজিং। তাইওয়ানকে তাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করে আসছে ড্রাগনল্যান্ড। তাই আমেরিকার সঙ্গে তাইওয়ানের সখ্যতা মানতে নারাজ চিন। বিশেষজ্ঞদের দাবি, উত্তেজনার আবহে চিনের আক্রমণের মুখে পড়বে না আমেরিকা। সেক্ষেত্রে জিনপিং-সেনার দখলের লক্ষ্যবস্তু হবে তাইওয়ান । তখন অস্ত্র, রসদ ও গোলা-বারুদ দিয়ে তাইপেকে সাহায্য করবে ওয়াশিংটন। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির পরিস্থিতি হবে ঠিক ইউক্রেনের মতোই।
কোভিড অতিমারির জেরে গত দু’বছরে মার খেয়েছে বিশ্বের অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রেও বেড়েছে মুদ্রাস্ফীতির হার। গবেষকদের একাংশের দাবি, সেই কারণেই মেকি গণতন্ত্রের কথা বলে চিনের বিরুদ্ধে তাইওয়ানকে দাঁড় করাতে চায় আমেরিকা। কারণ যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি লাভের মুখ দেখবে মার্কিন অস্ত্র নির্মাণ সংস্থাগুলি।
দীর্ঘদিন ধরেই ‘এক চিন নীতি’বলবৎ করতে মরিয়া বেজিং। তাইওয়ানকে তাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করে আসছে ড্রাগনল্যান্ড। এই অবস্থায় তাইপের পাশে দাঁড়িয়েছে আমেরিকা । প্রায় ২৫ বছর পর মার্কিন কংগ্রেসের স্পিকারের মতো বড় পদের এক রাজনীতিবিদ গেলেন তাইওয়ান সফরে। তাঁর সফর শুরু আগে থেকেই একাধিকবার হোয়াইট হাউসকে হুমকি দেয় চিন। সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইপে যান ন্যান্সি। তিনি তাইওয়ান ছাড়তেই ফের ফাইটার জেট পাঠাল চিন। যার জেরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রঃ এইসময়